স্থানীয় সূ্ত্রে জানা যায়, সাভার পৌরধীন পাকিজার মোড় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঠিকানা পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর দ্বিতীয় বর্ষের প্রত্যয় সরকার নামে এক ছাত্র নিহত হয়েছেন। ঐ শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে মহাসড়কে রাস্তা পারাপার করার সময় ঠিকানা পরিবহনের বাসটির ধাক্কায় গুরুত্বর আহত হলে স্থানীয়রা নিকটস্থ এনাম মেডিকেলে নিয়ে যায়। এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে। পরবর্তীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২০ টি ঠিকানা পরিবহনের বাস আটক করে রাখে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)