ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

 আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৫, ১৫ মার্চ ২০২৬
 আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক সজীব হোসেন নিহত হয়েছেন। 

রোববার (১৫ মার্চ) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন (২৫) নাটোর জেলার বাসিলা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।

আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, ট্রাকটি উত্তরবঙ্গ থেকে আলুবোঝাই করে ফরিদপুর জেলার উদ্দেশে যাচ্ছিল। সকাল ৬টার দিকে কামালদিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!