ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৬, ৭ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদী উপজেলায় ঈদের কেনাকাটা করে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় অভিযান চালিয়ে হৃদয় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মাধবদী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বহস্পতিবার (৫ মার্চ) ওই নারী ঈদের কেনাকাটা করতে মাধবদী বাজারে গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে চৌরাসাঁতার মোড়ে হৃদয় তার গতিরোধ করেন। ওইসময় হৃদয় তাকে ভয়ভীতি দেখিয়ে পাশ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরো তিনজন অপেক্ষায় ছিলেন। পরে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে মাধবদী থানায় লিখিত অভিযোগে দেন ভুক্তভোগী নারী। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় হৃদয়কে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!