ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ৭ মার্চ ২০২৬
বগুড়ায় কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা
নিহত চয়ন রাজভর। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে চয়ন রাজভর নামে এক কোচিং সেন্টারের পরিচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমিনুর ফকির নামে একজন আহত হয়েছেন। 

শুক্রবার (৬ মার্চ) রাতে তারাবির নামাজের পর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। নিহত চয়ন রাজভর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক।  

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান। 

Advertisement

জানা যায়, ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে একই গ্রামের আমিনুর ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার রাতে তারাবির নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে চয়ন রাজভর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হামিদুর রহমানের ছেলে আমিনুর ফকির একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। চয়ন রাজভরের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!