ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে ৩ শিশুকে আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭, ৪ মার্চ ২০২৬
সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে ৩ শিশুকে আটক করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬-বিজিবি) সোমবার রাত ১১টার দিকে তাদের আটক করে পরে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক শিশুরা হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইরফান (১২), গাজীপুরের কোনাবাড়ীর সাজ্জাদ (১৩) ও সুনামগঞ্জের ছাতকের সাব্বির (১০)।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির আওতাধীন সীমান্তের ৭৮২/৪ এস পিলার সংলগ্ন শূন্য রেখা থেকে ২০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে তিন শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে এবং নিজ হেফাজতে নেয়।

Advertisement

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়, কাজের সন্ধানে বাড়ি ছেড়ে তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ডোমার থানার ওসি জানান, তিনজনেই ভিন্ন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!