ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১০, ৯ জানুয়ারি ২০২৫
ত্রিশালে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
ফাইল ফটো

ময়মনসিংহের ত্রিশালে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার গভীর রাতে ঐ উপজেলার রাগামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, রাগামারা এলাকার রাঙ্গামাটি ওষুধ কোম্পানির পাশে রমিজ আলী নামে একজনের খালি জমিতে পড়ে থাকা একটি মাহিন্দ্র থ্রি-হুইলারে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব। এ সময় বিল্লাল হোসেন নামে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

Advertisement

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!