ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, রোববার সকালে উপজেলার বিনাউটি ইউপির চাপিয়া (পশ্চিমপাড়া) কসবা-গোপীনাথপুর আঞ্চলি সড়কের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সড়কের উপর ভ্যান রেখে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।
পরে ভ্যান তল্লাশি করে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
.png)