ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই প্রাইভেটকারে মিলল ৬১ কেজি গাঁজা, ৪ জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৩ ডিসেম্বর ২০২৪
দুই প্রাইভেটকারে মিলল ৬১ কেজি গাঁজা, ৪ জন গ্রেফতার
দুই প্রাইভেটকারে মিলল ৬১ কেজি গাঁজা, ৪ জন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ হাটিকুমরুল মহাসড়কে অভিযান চালিয়ে ৬১ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব। অভিযানে দুটি প্রাইভেটকার, নগদ টাকা ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৩ ডি‌সেম্বর) সকা‌লে অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-১২, সদর কোম্পানি দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, রোববার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোডে ঢাকা-রংপুরগামী মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে প্রাইভেটকারে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার, ৬টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হ‌লেন পটুয়াখালী জেলার বাউফল থানার মো. হুমায়ূন কবির, একই জেলার মো. আল আমিন, ভোলা জেলার চরফ্যাশন থানার মো. জুয়েল বেপারী এবং চাঁদপুর জেলার শাহারাস্থী থানার মো. ফরিদ।

দীর্ঘদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!