কাজিপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. আসাদুল মারপিট ও বিস্ফোরক দ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি। তাকে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভানুডাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সোনামুখী ইউনিয়নের সভাপতি ও সোনামুখী গ্রামের আব্দুস সোবহানের পুত্র।
.png)