ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে আগুনে পুড়ল ১০ বসতঘর

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ১৮ ডিসেম্বর ২০২৪
সিরাজগঞ্জে আগুনে পুড়ল ১০ বসতঘর
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় এনায়েতপুর আদর্শগ্রামে (আবাসন প্রকল্প) আগুন লেগে ১০টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। 

জানা যায়, রাতে ওই আদর্শগ্রামে বসবাসকারী আইয়ুব আলীর ঘরে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এতে ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস এবং উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!