ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাকুন্দিয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ৮ জানুয়ারি ২০২৫
পাকুন্দিয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই
আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুরে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তা বাজার সংলগ্ন আনোয়ার হোসেন আনারের বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। 

জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে ওই এলাকার আনারের বসতঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।একপর্যায়ে পার্শ্ববর্তী অপর ভাইয়ের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুটি বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী আনোয়ার হোসেন আনার বলেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই নেই। আগুনে আমাদের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।

Advertisement

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের স‍ূত্রপাত ঘটে থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!