বুধবার দুপুরে টিটু মিয়াকে আটক করা হয়। বর্তমানে আটককৃত ব্যক্তি থানা হেফাজতে রয়েছেন এবং আজই তাকে কোর্টে চালান করা হবে বলে জানা গেছে।
আটককৃত টিটু মিয়া বড়লেখা উপজেলার গাজীটেকা গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।
.png)
জানা যায়, বুধবার সকালে বড়লেখা পৌরসভাস্থ বড়াইগ্রাম আদিত্যের মহাল গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমে হামলা চালানো হয়। এ সময় মূর্তি ভাঙচুর করে এবং সেবাশ্রমে থাকা টাকা ও অলংকার লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুলাউড়া সার্কেল এএসপি এবং বড়লেখা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা জড়িত ব্যক্তিকে আটক ও শাস্তির আওতায় আনার আশ্বাস দেন।
বড়লেখা থানা পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত টিটু মিয়াকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে। আজই তাকে কোর্টে চালান করা হবে।