মাদারীপুরের দাসবাড়ি শ্রী শ্রী দক্ষিণা কালীমাতা মন্দিরে চুরির ঘটনায় জামির হোসেন মাসুম (৪০) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। তবে, এ ঘটনায় আরো দুইজন পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সবুজবাগ এলাকায় থেকে তাকে আটক করেছে হয়েছে। আটককৃত জামির হোসেন মাসুম সবুজবাগ এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
.png)
পলাতক থাকা দুইজন হলেন- মো. মনির (২৬) ও মো. শাওন (২৫)। তাদের বাড়ি সদরের কাজিবাড়ি রোডের মঠখোলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল সোমবার রাতে মাদারীপুর লঞ্চঘাট সবুজবাগ এলাকার দাসবাড়ি কালি মন্দিরে প্রতিমার কপালে স্বর্ণের টিপসহ দানবাক্সের টাকা-পয়সা চুরির ঘটনা ঘটেছে। পরে এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মঙ্গলবার দুপুরে সবুজবাগ এলাকা থেকে মাসুমকে আটক করে সদর থানায় প্রেরণ করে।
মাদারীপুর সদর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, মন্দিরের চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি দুইজন পলাতক। তাদের আটক করতে অভিযান চলছে।