ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মায়ের কোলে ফিরল চুরি হওয়া নবজাতক, নারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৩, ২৪ ডিসেম্বর ২০২৪
মায়ের কোলে ফিরল চুরি হওয়া নবজাতক, নারী আটক
মায়ের কোলে সেই নবজাতক

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উত্তরখান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত হাসিনা বেগম নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগী বৃষ্টি আক্তার তার নবজাতককে ফিরে পেতে ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন।

Advertisement

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, বৃষ্টি আক্তার কিশোরগঞ্জের নিকলির বাসিন্দা। তিনি তৃতীয় সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর তার প্রসব ব্যথা উঠলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ঐদিন রাত ১০টায় একটি পুত্রসন্তান প্রসব করেন।

২০ ডিসেম্বর সকালে বৃষ্টি আক্তার তার পাশের বেডে রোগী দাবি করা এক নারীর কাছে নবজাতককে রেখে মায়ের সঙ্গে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে পাশের বেডের রোগীসহ নবজাতককে খুঁজে পাননি।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, সোমবার রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে নবজাতক চুরির সঙ্গে জড়িত হাসিনা বেগমকে আটক করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় চুরি হওয়া নবজাতককে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!