ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মন্দির থেকে আড়াই লাখ টাকার মালামাল চুরি

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৮ ডিসেম্বর ২০২৪
মন্দির থেকে আড়াই লাখ টাকার মালামাল চুরি
সুষমা নাক কালী মন্দির।

নড়াইল সদর উপজেলায় একটি কালী মন্দিরে ব্যবহৃত কাসার বাটি, থালা এবং এক ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটে। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা, বলছে মন্দির কর্তৃপক্ষ।

শনিবার ভোর রাতে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের সুষমা নাক কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।

জানা যায়, সকালবেলা সনাতন ধর্মালম্বীরা পূজা দিতে মন্দিরে প্রবেশ করেন। এ সময় তারা দেখতে পান মন্দির ঘরের সিঁধ কাটা রয়েছে। এরপর মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যদের সংবাদ দিলে তারা ঘটনাস্থলে আসেন। পরে তারা দেখতে পান সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণসহ কাসার তৈরি মালামাল নিয়ে গেছে চোরেরা। মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই সব মালামালের বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

Advertisement

মন্দির কর্তৃপক্ষ জানায়, কে বা কারা ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত না হওয়ায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!