ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুলপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ২৮ ডিসেম্বর ২০২৪
ফুলপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ
ফাইল ফটো

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি তালাবদ্ধ মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার দিনগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বাহাদুরপুর পুরাতন বাজারে মিন্টু রজবের বাড়িতে অবস্থিত মন্দিরে। 

জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বাড়ির লোকজন তালা খুলে মন্দিরে প্রবেশ করেন। এ সময় প্রতিমা ভাঙচুরের বিষয়টি তারা দেখতে পান। পরবর্তীতে তারা বিষয়টি ফুলপুর থানা পুলিশকে অবগত করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!