শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)