ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগঞ্জ হাসপাতালের চিকিৎসক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ২৮ ডিসেম্বর ২০২৪
গোপালগঞ্জ হাসপাতালের চিকিৎসক গ্রেফতার
গ্রেফতারকৃত ডা. ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে হাসপাতালের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আদালত অবমাননার দায়ে পাঁচ দিনের সাজাপ্রাপ্ত আসামি। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, ডা. ফারুক আহমেদকে একটি মামলায় কিছু কাগজপত্র ও নথি চেয়ে তলব করেন আদালত। কিন্তু দীর্ঘদিন হাজির না হওয়ায় আদালত অবমাননার দায় এনে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এরই ভিত্তিতে শনিবার ভোরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!