[ দেশজুড়ে ]
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১
কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ। ছবি: ডেইলি বাংলাদেশ
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সময় আহত হয়েছে আরো ৫ জন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান জানায়, সোমবার ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কাভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে৷ এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।
লাশ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।
গতকাল ভোরেও ঘন কুয়াশায় মহাসড়কে একাধিক দুর্ঘটনায় নিহত হন ১ প্রাইভেটকার চালক। আহত হন অন্তত ১০ জন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মুন্সীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!