ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে কারখানায় আগুন 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ২২ ডিসেম্বর ২০২৪
শ্রীপুরে কারখানায় আগুন 
বাটন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে ভাংনাহাটি এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস লিমিটেডের বাটন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্যাক্টরির ম্যানেজার আব্দুর রহমান আহত হয়েছেন। 

রোববার(২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ভাংনাহাটি এলাকার এমএন্ডইউ ট্রিমস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাওনা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।  কিছুক্ষণ পর পর ব্যাপক শব্দে ক্যামিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। এ সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিশাল কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠছে। এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক কাজ করছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!