ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫০, ১৮ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে ৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফাইল ফটো

গাজীপুরের কোনাবাড়ীতে এমএম গ্রুপের তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক ওই তিন কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

জানা যায়, শ্রমিকরা গত ৩, ১২, ১৩ নভেম্বর এবং ১৪, ১৫ ও ১৭ ডিসেম্বর কর্মবিরতি পালন করেন। এ কারণে কারখানা কর্তৃপক্ষ শিপমেন্ট যথাসময়ে করতে না পারার কারণে বায়াররা নতুন করে কার্যাদেশ প্রদান এবং বর্তমান অর্ডারসমূহও অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। এরই জেরে শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!