ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসকন নিয়ে তর্ক-বিতর্ক, মুসলমান যুবককে আটকে রেখে মারধর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২১, ২০ ডিসেম্বর ২০২৪
ইসকন নিয়ে তর্ক-বিতর্ক, মুসলমান যুবককে আটকে রেখে মারধর
ফাইল ফটো

বরিশালে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিয়ে তর্ক-বিতর্ককে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমান এক যুবককে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইসকন বিষয় নিয়ে কারফা গ্রামে হিন্দু যুবক প্রশান্ত বটু হালদারের সাথে বাহেরঘাট গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহেলের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সোহেল তার ৩/৪ জন বন্ধুদেরকে নিয়ে প্রশান্ত বটু হালদারকে মারতে আসলে স্থানীয় ও হিন্দুরা তাদেরকে মারধর করে এবং সোহেলকে আটকে রাখে।

Advertisement

থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে বসে মীমাংসা চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!