ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিজয় দিবসে কোনো নিরাপত্তা হুমকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ১৪ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে কোনো নিরাপত্তা হুমকি নেই: ঢাকা রেঞ্জ ডিআইজি
ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন- ডেইলি বাংলাদেশ

ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন বলেছেন, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। স্মৃতিসৌধ এবং এর আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে পুলিশ সদস্যরা। 

শনিবার দুপুরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।

আওলাদ হোসেন বলেন, বিজয় দিবস উপলক্ষে কোনো নিরাপত্তা হুমকির তথ্য আমাদের কাছে নেই। তবে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement

গায়েবি বা মিথ্যা মামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ৫ আগস্টের পর থেকে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত কোনো মিথ্যা মামলা দায়ের করছে না। এমন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

ডিআইজি আরো বলেন, পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। সে দায়িত্ব পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিজয় দিবসে যেন সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!