বৃদ্ধা জরিনার বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা চকপাড়া গ্রামে। তার স্বামীর নাম লালমন।
জানা গেছে, জরিনা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি বেশিরভাগ সময় কাহালু উপজেলার নলডুবি মধ্যপাড়া গ্রামে তার মেয়ের জামাই নুরুল ইসলাম সাকিদারের বাড়িতে থাকতেন। গত বুধবার শেষরাতে হঠাৎ তিনি মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে তার মরদেহ দেখতে পান।
.png)
এরপর কাহালু থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে সুরতহাল রিপোর্টে হত্যার কোনো আলামত না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাহালু থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, পুকুরের পানিতে ডুবে বৃদ্ধা জরিনার মৃত্যু নিশ্চিত হওয়ার পরই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।