ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিজ বাড়ি থেকে ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮, ২ ডিসেম্বর ২০২৪
নিজ বাড়ি থেকে ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শোভিতা শিবান্না। ফাইল ছবি

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শোভিতা শিবান্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

রোববার ভারতের হায়দরাবাদের নিজ বাড়ি থেকে শোভিতার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। শোভিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। যদিও এই মর্মান্তিক মৃত্যুর পেছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, ঘটনায় মামলা দায়ের হয়েছে, সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই এর খবর থেকে জানা যায়, গাছিবাউলি থানার পুলিশ জানিয়েছেন, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী শোভিতা শিবান্নাকে কোন্ডাপুরে তার নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়িটি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে।

প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!