মৃত সোহান পাবনা জেলার সদর থানার হেমায়েতপুর ইউপির বাহাদুরপুর গ্রামের মধু প্রামানিকের ছেলে। তিনি ওই বিদ্যুৎকেন্দ্রে ইলেক্ট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সোহান ওই কেন্দ্রের সরবরাহকারী প্রতিষ্ঠান গাজী এন্টারপ্রাইজের ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী ছিলেন। গত দুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে কাজে যোগদান করেননি। তার কক্ষেই অবস্থান করছিলেন। সন্ধ্যায় তার সহকর্মীরা গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে লাইট জ্বালাতেই তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
.png)
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।