রোববার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শওকত লস্কার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আমজেদ লস্কারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো.রাশিদুল ইসলাম।
.png)
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যানচালক শওকত লস্কার বাক প্রতিবন্ধি ছিলেন। গত ২৪ নভেম্বর সন্ধায় নড়াগাতি থানার বড়দিয়া বাজার থেকে নিজের চালিত অটোভ্যানসহ সন্ধ্যা ৭টায় নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন ২৫ নভেম্বর শওকত এর বড় ভাই লাভলু লস্কার নড়াগাতি থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের সাতদিন পর রোববার কালিয়া উপজেলার ছালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ভ্যান নেয়ার উদ্দেশেই তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।