ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রিজের নিচে পড়েছিল মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২২ নভেম্বর ২০২৪
ব্রিজের নিচে পড়েছিল মরদেহ
মরদেহ। ফাইল ফটো

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এলাকার নাওডোবায় ব্রিজের নিচ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের চর মজিদ ঢালী কান্দি নাওডোবা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পদ্মা সেতু এলাকার নাওডোবা ব্রিজের নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়ছেন বলে ধারণা করছে পুলিশ। 

Advertisement

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!