ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলে পড়েছিল দুই যুবকের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ৮ ডিসেম্বর ২০২৪
বিলে পড়েছিল দুই যুবকের মরদেহ
মানুষের ভিড়। ফাইল ফটো

কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকালে জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিলে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন বলেন,  ঘটনাস্থলে যাচ্ছি। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে, তা পরে বিস্তারিত জানাতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!