ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুকুরের আক্রমণে প্রাণ গেল জয়ের

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৭, ৭ ডিসেম্বর ২০২৪
কুকুরের আক্রমণে প্রাণ গেল জয়ের
কুকুরের কামড়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কুকুরের আক্রমণে মো. জয় (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুর্শা গ্রামের ছোটবিল হাওরে এ ঘটনা ঘটে। মৃত শিশু জয় কুর্শার নয়াহাটি গ্রামের মৃত জুয়েলের ছেলে।

স্থানীয়রা জানান, কুর্শা গ্রামের ছোটবিল হাওরে ছেলেটি একটি হাঁসের খামারে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ একটি পাগলা কুকুর তাকে আক্রমণ করে। স্থানীয়রা তাকে কুকুরের কবল থেকে উদ্ধার করে দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, শিশুটিকে দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!