শুক্রবার এ তথ্য জনান কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ।
তিনি বলেন, আজ সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সিটের নিচে পলিথিনে রাখা সোনার চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এরমধ্যে রয়েছে ১৮ পিস চুড়ি ও তিন পিস চেইন। জব্দকৃত সোনার মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।
.png)
তিনি আরও বলেন, চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সোনা ফেলে রাখেন। তবে ওই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।
এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস সোনার বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ২৮৩ গ্রাম। এর বাজারমূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।