ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪, ৬ ডিসেম্বর ২০২৪
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৬ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন দশ মাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক।

Advertisement

তিনি বলেন, সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!