ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্ধকারে ভেসে আসছিল কান্নার আওয়াজ, অতঃপর...

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ১ ডিসেম্বর ২০২৪
অন্ধকারে ভেসে আসছিল কান্নার আওয়াজ, অতঃপর...
সড়কে পড়ে থাকা নবজাতক

শনিবার রাত প্রায় ৯টা। গ্রামের রাস্তা। ঘুটঘুটে অন্ধকার। পাশেই পড়েছিল পরিত্যক্ত বাজারের ব্যাগ। সেখান থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। পরে কাছে গিয়ে ব্যাগ খুলতেই অবাক পথচারী ও স্থানীয়রা। ব্যাগের মধ্যে ছিল জীবন্ত ফুটফুটে এক নবজাতক। ঘটিনাটি বাগেরহাট সদর উপজেলার।

শনিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে এ শিশু উদ্ধার হয়। পরে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজসেবা অধিদফতর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানান, রাতে চুনাখোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে খবর দিলে নাজমা নামে এক নারী ব্যাগটিতেএকটি নবজাতক দেখতে পান।

Advertisement

সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহি বলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকতার (ইউএনও) মাধ্যমে জানতে পারি, পড়ে থাকা বাজারের ব্যাগে অজ্ঞাত এক নবজাতক পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে। পরবর্তীতে শিশুকল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা জানান, অজ্ঞাত এক নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে শিশুটি সুস্থ। অভিভাবক না থাকায় তাকে ভর্তি রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!