শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের কালি বাড়ি রোডে ঘণ্টাব্যাপী উক্ত মানববন্ধন করেন তারা। এছাড়া ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণের কাছ থেকে চাদাঁ নেয়ারও অভিযোগ পাওয়া গেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এখন শুকনো মৌসম তাহিরপুর বাদাঘাট রাস্তার পানি সড়ে গিয়ে বর্তমানে শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেট পাতারগাঁও নামক স্থানে ওই রাস্তার দুই পাশে মাটি দিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে মধ্য খানে পানি রাখে দেয়। ওই রাস্তা দিয়ে যাতায়াতর জনসাধারণ যাতে নৌকা যোগে ওই স্থান পারাপার হতে হয়। ওই সুবিধা কাজে লাগিয়ে ওই চাঁদাবাজ সিন্ডিকেট চক্রটি প্রতি মোটরসাইকেল ২০ টাকা ও প্রতিজন মানুষের কাছ থেকে ১০ টাকা চাদাঁ হাতিয়ে নিচ্ছে।
.png)
তাই অতি দ্রুত পাতারগাঁও নামক স্থানে অবৈ বাঁধ কেটে দিয়ে সাধারণ জনগণকে ওই চাঁদাবাজদের হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ জোর দাবি জানিয়েছে বাদাঘাট ইউপি চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা প্রশাসনের কাছে।
এ সময় বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম রোকন, মোশাররফ হোসেন, নবী হোসেন, আসিক মিয়া প্রমুখ।