ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, রৌমারী সীমান্ত থেকে যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৭, ২৬ নভেম্বর ২০২৪
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, রৌমারী সীমান্ত থেকে যুবক আটক
আটককৃত সাইফুল ইসলাম -ছবি: সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকা থেকে সাইফুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তের ১০৫৫-৩ এস পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাইফুল ইসলাম রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী এলাকার ওমর ফারুকের ছেলে।

বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, চোরাচালানের উদ্দেশ্যে সাইফুল ইসলাম সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এসময় ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা বিওপির টহল দল তাকে আটক করে। পরে তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

Advertisement

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!