ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মার্কেটে আগুন লেগে ১২ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ২২ নভেম্বর ২০২৪
মার্কেটে আগুন লেগে ১২ দোকান পুড়ে ছাই
আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নবীনগর পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী জানান, বিকেলে নবীনগর উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থিত পৌর মার্কেটের একটি দোকানে আগুন লাগে। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনো নিশ্চিত নয়। আগুনে তেল, লেপ-তোষক ও ফার্মেসিসহ ১২টি দোকান পুড়ে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!