ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ১ নভেম্বর ২০২৪
কালিয়াকৈরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে রহমত সোয়েটার্স বিডি লিমিটেড নামে একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার বিকেল ৩টার দিকে ওই কারখানার পাঁচতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

কারখানাটির সিকিউরিটি ইনচার্জ রুহুল আমিন জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কারখানায় নিয়মিত পরিদর্শনের সময় পাঁচতলা ভবনের ওপর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন তারা। বিষয়টি দেখে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে, ধোঁয়ার তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরো দুটি ইউনিট যুক্ত হয়। পরে চারটি ইউনিট একত্রে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Advertisement

কারখানার এডমিন অফিসার হিরা জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই এবং ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। পরবর্তীতে কালিয়াকৈর স্টেশন থেকে আরো দুটি ইউনিট যুক্ত হয়ে মোট চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি এবং আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!