নান্দাইল উপজেলা সংলগ্ন স্থানীয় বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার আনোয়ারুল হক বাপ্পির গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নান্দাইল ফায়ার সার্ভিসের ১টি টিম প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সংশ্লিষ্ট ডিলারের পিক-আপের ড্রাইভার আরমান সামান্য আহত হয়ে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
আগুনের সূত্রপাত সম্পর্কে মালিক জানান, সকালে গোডাউন খুলে তিনি গোডাউনে গ্যাস সিলিন্ডার লিকেজ থাকায় গ্যাসের দুর্গন্ধ পান। এমন অবস্থায় ভেতরে পিকআপ থাকায় পিক-আপের চালককে পিকআপ ভ্যানটি বাইরে বের করতে বলেন। পিকআপটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। পিকআপের আগুন পরবর্তীতে গোডাউনটিতে ছড়িয়ে পড়লে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।
.png)