ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে পূজামণ্ডপ পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ১২ অক্টোবর ২০২৪
ময়মনসিংহে পূজামণ্ডপ পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
ছবি: ডেইলি বাংলাদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান ময়মনসিংহ শহরস্থ দুর্গাবাড়ি ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরে তিনি ওই পূজামণ্ডপ পরিদর্শন করেন। এছাড়া তিনি সনাতন ধর্মালবম্বী সুধিজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপারসহ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় কর্মকর্তাবৃন্দ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!