ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ১২ অক্টোবর ২০২৪
ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মৃতের আরো এক সন্তান। বর্তমানে সে হাসপাতালে ভর্তি।

শনিবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মাওলানা আবুল কাসেম (৪৮) ও তার মেয়ে লাবিবা (৮)।

জানা গেছে, মাওলানা আবুল কাসেম পেশায় স্থানীয় ধোবাউড়ার দুধনই বাজারের মসজিদের ইমাম ছিলেন। তার ছেলেও ভিমরুলের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যা কবলিত। সকালে বাড়ি থেকে নৌকায় বাজারের উদ্দেশ্যে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশুসন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে শত শত ভিমরুল নৌকার যাত্রীদের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আহত অবস্থাতে হাসপাতালে নেয়ার পর বাবা-মেয়ের মৃত্যু হয়।

ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!