শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা বাইপাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল কুষ্টিয়া সদরের আসাননগর গ্রামের ওয়াসেকের ছেলে।
.png)
স্থানীয়রা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে স্লো করলে যাত্রী চঞ্চল ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবকের পরিবারকে ভোরে জানানো হয়েছে।