ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ১১ অক্টোবর ২০২৪
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ছবি: প্রতীকি

হবিগঞ্জের বানিয়াচংয়ে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বানিয়াচংয়ের পার্শ্ববর্তী শুটকি নদীতে এ ঘটনা ঘটে।

মৃত সেলিম মিয়া বানিয়াচংয়ের নন্দীপাড়া বাদাওরি মহল্লার জালাল মিয়ার ছেলে।

Advertisement

বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম মিয়াসহ কয়েকজন মিলে শুটকি নদীতে সকালে মাছ ধরতে যায়। এ সময় হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাতে আহত হয়। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা পৌ‍ঁছে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

বানিয়াচং ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়েছি। বরাদ্দ এলেই সেলিম মিয়ার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!