ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেমায়েতপুরে মবিল রিসাইক্লিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১০, ১০ নভেম্বর ২০২৪
হেমায়েতপুরে মবিল রিসাইক্লিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
ফাইল ফটো

ঢাকার সাভারের হেমায়েতপুরে এশিয়ান ওয়েলস ফ্যাক্টরিতে মবিল রিসাইক্লিং সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভার হেমায়েতপুরস্হ জয়নাবাড়ি এলাকায় অবস্থিত পুরাতন মবিল রিসাইক্লিং ফ্যাক্টরি এশিয়ান ওয়েলসে মবিল রিসাইক্লিং সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। সাভার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘণ্টা কাজ করে দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং কেউ হতাহত হয়নি বলে জানা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!