স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মধুপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তাফা হোসাইনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তার বিচারের দাবিতে মধুপুর উপজেলা মেম্বার ফোরাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে মধুপুর উপজেলা মেম্বার ফোরামের সভাপতি মো. সোহেল মেম্বার নেতৃত্ব দেন। এ সময় মেম্বার ফোরামের সব মেম্বাররা উপস্থিত ছিলেন।
.png)
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজসেবা অফিসার মোহাম্মদ মোস্তফা হোসেন মেম্বারদের সঙ্গে সমন্বয় না করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা বন্টন করে থাকেন এবং লোকজনের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিজে টাকা তুলে নেন।