ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৬, ১৭ নভেম্বর ২০২৪
সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার ১৭ (ন‌ভেম্বর) বিকেলে হাটিকুমরুল গোলচত্বরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান মেনহাজ (২৮) সিরাজগঞ্জ সলঙ্গা থানার গোলকপুর গ্রামের জমশের আলী ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, হাটিকুমরুল গোলচত্বর থেকে মোটরসাইকেলযোগে শহ‌রের উদ্দেশ্যে রওনা হন মেহেদী হাসান মেনহাজ। এ সময় হাটিকুমরুল পুরাতন হাইওয়ে থানার সামনে পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!