ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪০৫টি দুর্ঘটনায় সড়কে ঝরেছে ৩৭৭ প্রাণ: বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৬, ১৭ নভেম্বর ২০২৪
৪০৫টি দুর্ঘটনায় সড়কে ঝরেছে ৩৭৭ প্রাণ: বিআরটিএ
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

গত অক্টোবরে সারাদেশে ৪০৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৭৭ জন মানুষ। আর আহত হয়েছেন ৪১৫ জন।

রোববার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিহতদের মধ্যে মোটর/জিপ দুর্ঘটনায় ৯ জন, বাস/মিনিবাস দুর্ঘটনায় ৪২ জন, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮২ জন, পিকাপ দুর্ঘটনায় ১২ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় দুইজন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১১০ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় একজন, ইজিবাইক দুর্ঘটনায় ১৪ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৮ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৭৯ জন রয়েছেন।

Advertisement

বিভাগভিত্তিক নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রয়েছেন।

বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা করা হয়েছে বলে জানায় বিআরটিএ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!