শনিবার দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ওই তরুণের চাচার বসতঘরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তরুণের মরদেহ উদ্ধার করে থানায় নেন।
নিহত তরুণ মো. হুজরাত রাফি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রিপন মাহমুদের ছেলে।
.png)
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই তরুণের বাবা-মায়ের ডির্ভোস হয়। যার কারণে তিনি জেলা পরিষদ মার্কেটে তার চাচা হাসান মাহমুদের দোকানে তার সাহায্য করার পাশাপাশি ছোট বোনকে নিয়ে দাদা-দাদির সঙ্গে তার চাচায় বাসায় থাকতেন। তবে ডির্ভোসের পর মোবাইলে বাবা-মায়ের সঙ্গে তার প্রায় সময়ই ঝগড়া হতো। এ নিয়ে রাফি মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। যার জন্যই তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ওই তরুণের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।