রোববার (২০ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গজারিয়া ও কচুয়াখালী মৎস্যঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গজারিয়া ও কচুয়াখালী মৎস্যঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করায় সাত জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
.png)
অভিযানে ১১ হাজার মিটার জাল, ২০ কেজি মাছ এবং চারটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে স্থানীয় এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়েছে। জব্দকৃত ট্রলার চারটি পরবর্তীতে নিলামের জন্য মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন- লালমোহন থানার এসআই কাজি নাঈমসহ মৎস্য অফিসের স্টাফ এবং পুলিশ সদস্যরা।