রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।
মৎস্য বিভাগ জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে পাঁচ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মৎস্য বিভাগ গত ২৪ ঘণ্টা নদীতে পৃথকভাবে অভিযান চালিয়েছে। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
জানা গেছে, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।