শনিবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় জবির গেটে এসব বাস আটকে রাখা হয়।
জানা যায়, গত ১৪ অক্টোবর গুলিস্তানে হাফ পাশ কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাত এশা বাসের স্টাফ কর্তৃক হেনস্তার শিকার হন। পরবর্তীতে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
.png)
বাস আটকের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, আমি ঘটনাটি শুনেছি গুরুত্বের সঙ্গে বিষয়টি সমাধান করা হবে।